শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়

"কলিযুগ গ্রামে প্রিয়জনদের সাথে গল্প-আড্ডায় এক বিকেল" | প্রধান খবর

"কলিযুগ গ্রামে প্রিয়জনদের সাথে গল্প-আড্ডায় এক বিকেল" | প্রধান খবর
কলিযুগ। আমাদের দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের একটি গ্রামের নাম। এই কলিযুগ গ্রামের গা ঘেঁষে চলে গেছে কালাডুমুর নদী। আজ (রোববার- ২৮ জানুয়ারি) বিকেলে বন্ধু এস এম মিজান ও আমি ইলিয়টগঞ্জ বাজার থেকে অটোরিক্সা করে কালাডুমুর নদীর পাড় দিয়ে কলিযুগ গ্রামের উদ্দেশ্যে রওনা করি।

পড়ন্ত বিকেল, নদীর তীরবর্তী ফসলের মাঠ ও গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে দুই বন্ধুর আলাপচারিতায় গোমতী বেঁড়িবাধের পথ ধরে পৌঁছে যাই শান্তসুনিবিড় গ্রাম কলিযুগে। উদ্দেশ্য "কলিযুগ'র ফুল কলি"। ওই গ্রামের সূর্য সন্তান। আমাদের গৌরব। বাংলাদেশ পুলিশ' বাহিনীর সিনিয়র এএসপি মো. বেলায়েত হোসেন সজল' ভাইয়ের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হওয়া।

পুলিশ বাহিনীতে যোগদানের আগে থেকেই তাঁর সাথে পরিচয়। সাদামাটা, গ্রাম পাগল সজল ভাই, ছাত্র জীবন থেকেই গ্রামে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ক্রীড়া আয়োজন করতেন তিনি। সে সময়ে গণমাধ্যম কর্মী হয়ে সেখানে যেতাম সংবাদ কাভার করার জন্য।

কলিযুগ গ্রামে পৌছে সজল ভাইয়ের বাড়ীতে গিয়ে দেখা হয় আমাদের আরেক প্রিয়জনের সাথে। যিনি আমাদেরকে দেখে অফুরন্ত উচ্ছাসে খুশি হন, বুকে জড়িয়ে আদর করেন ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের দুইবারের জনপ্রিয় চেয়ারম্যান মো. লোকমান হোসেন মুন্সী (লোকমান ভাই) তিনিও ওই ইউনিয়নে সফল জনপ্রতিনিধি।

আমাকে ও বন্ধু মিজানকে অন্যরকম পছন্দও করেন লোকমান ভাই। বেশ কিছুক্ষণ গল্প-আড্ডায় আমরা মেথে উঠি। স্মৃতিচারণ, সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে এবং ইউনিয়নের উন্নয়ন অগ্রগতিসহ সামাজিক কর্মকান্ড উঠে আসে আমাদের আলোচনায়। হাসি আনন্দে মেথে উঠি খানিকটা সময়।

সেই গল্পের মাঝেই সজল ভাইয়ের বাসায় নানানরকম ফলফলাদি, মিষ্টি ও পায়েস খাই আমরা। এবার বাড়ী থেকে বিদায় নেয়ার পালা। এই আনন্দঘন মূহুর্তকে আমরা নিজেদের ক্যামরাবন্দি করি। তারপর সজল ভাইয়ের সাথে আবারও সাক্ষাতের প্রত্যাশা রেখে বিদায় নেই আমরা কলিযুগ থেকে।

লেখাপড়া শেষ করে কর্মজীবনে ব্যস্তসময় থাকলেও গ্রামের প্রতি রয়েছে তাঁর অগাধ টান। সময় পেলেই চলে আসেন গ্রামে। বর্তমানে তিনি র‍্যাব হেডকোয়ার্টাস ইন্টিলিজেন্স ব্রাঞ্চে কর্মরত আছেন। গ্রামে ভালো কিছু করার পরিকল্পনা আছে তাঁর। উচ্চ পদমর্যাদায় চাকুরী করেন। অহংকার করে গ্রামে না আসলেও পারতেন।

কিন্তু এসবের লেশপেশ বিন্দুমাত্র নেই তাঁর মাঝে। আছেন সেই আগের মতো। অহিংশু সাদামাটা গ্রাম পাগল সজল ভাইদের জন্য রইলো ভালোবাসা ও দোয়া। জীবনকর্মে সফলতায় পৌঁছলেও হিংসা বা গাম্ভীর্যরা যাদের নিকট পৌঁছেনা। তাঁরাই সত্যিকারের দেশের সম্পদ গ্রামের সম্পদ। ভালো থাকুক গ্রাম পাগল সকল ভাই-বন্ধুরা।

পিকে/এসপি
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়